শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

অপরিপক্ব আম পেড়ে জেলে গেলেন বৃদ্ধ জয়নাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

নিজ বাগানের অপরিপক্ব আম পেড়ে জেলে গেলেন ৫৫ বছরের কৃষক জয়নাল আবেদিন। তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে চারদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১০ মণ কাঁচা আম্রপালি জাতের আম জব্দ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, জয়নাল আবেদিন (৫৫) আজ সকালে তাঁর বাগান থেকে বিপুল আম্রপালি জাতের অপরিপক্ব আম পেড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠান। এ খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে জয়নাল আবেদিনকে ফের কাঁচা আম পাড়তে দেখেন।

কৃষি কর্মকর্তা জানান, আম্রপালি জাতের আম আগামী ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছেন। পাশাপাশি অপরিপক্ব আম বাজারজাত করে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করেছেন। এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরার সহকারী কমিশনার (ভূমি) রনি আলম নুর জয়নালকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ২০০ টাকা জরিমানা অনাদায়ে চার দিনের কারাদণ্ডের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451