রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বেনসন ২০টাকা, গোল্ডলিফ ১৬ টাকা করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০১৯
  • ৩৯১ বার পড়া হয়েছে

আগামী বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থমন্ত্রীর বরাবরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে সিগারেটের সর্বনিম্ন মূল্য ৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে প্রতিটি বেনসন সিগারেটের দাম ২০ টাকা ও গোল্ডলিফ সিগারেটের দাম ১৬ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ প্রস্তাব করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে একটি বেনসন সিগারেট ১২ টাকা ও একটি গোল্ডলিফ সিগারেটের খুচরা মূল্য ৮ টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বাজেটে আরো কর বৃদ্ধি হলে প্রতিটি সিগারেটের দাম বাড়বে আরো ৮ টাকা করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, ‘তামাকমুক্ত দেশ গড়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক আগে থেকেই কাজ করে চলেছে। স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে আমরা বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প নিয়ে কাজ করছি। সিগারেটসহ তামাকজাতীয় পণ্যের ওপর অধিকহারে শুল্ক আরোপ করলে মানুষ এসব পণ্য ব্যবহার থেকে সরে আসবে। ধীরে ধীরে আমরা তামাকমুক্ত দেশ গড়ে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে সক্ষম হবো। এ দৃষ্টিভঙ্গি থেকেই অর্থ মন্ত্রণালয়কে তামাকজাতীয় পণ্যের ওপর অধিক হারে শুল্ক আরোপ করতে অনুরোধ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451