শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

বানাতে হবে সময় উপযোগী চলচ্চিত্র : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৫১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আজ বুধবার সকালে বিএফডিসিতে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম, নায়ক আলমগীর, নায়ক ইলিয়াস কাঞ্চন, নায়িকা অঞ্জনা, রোজিনা, পরিচালক মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

উদ্বোধন শেষে তাঁরা প্রত্যেকে বক্তব্য প্রদান করেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘যুগ বদলে গেছে। সময় উপযোগী চলচ্চিত্র বানাতে হবে। প্রেক্ষাগৃহ আধুনিক করতে হবে। তাহলে আগামী দিনে আবারও চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে। সরকার চলচ্চিত্রের ব্যাপারে অনেক আন্তরিক।’

এরপর শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। বিকেলে রয়েছে আলোচনা সভা। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে থাকবে তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মূল আকর্ষণ হিসেবে থাকবে ঢাকাই ছবির একসময়কার জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এ ছাড়া মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451