মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তারের এক বছরের কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৩৫৯ বার পড়া হয়েছে
Narayanganj, doctor, fake, complex

অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড বাজারের ফ্যামিলি ল্যাব হসপিটালে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার রাতে নূরুল ইসলাম শেখ নামের ওই চিকিৎসককে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নূরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বিলগজারিয়া এলাকার সানাউল্লাহ শেখের ছেলে।একইসঙ্গে নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলাগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সাইনবোর্ড বাজারের সামাদবানু কমপ্লেক্স টাওয়ারের দ্বিতীয় তলার ফ্যামিলি ল্যাব হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। =সরকারি কাগজপত্র ছাড়াই হাসপাতালটি চলছিল।

প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় রোগীদের সঙ্গে প্রতারণা করছিল বলেও র‌্যাবের কাছে অভিযোগ ছিল। অভিযানকালে র‌্যাব সদস্যরা এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করার সময় ভুয়া ডাক্তার নূরুল ইসলাম শেখকে গ্রেপ্তার করে।র‌্যাব-১১ এর সিপিএসসির কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুল সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম স্বীকার করেছেন, তিনি এই হাসপাতালের একজন মেডিকেল অ্যাসিসটেন্ট। দুই বছর ধরে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন।অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451