মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৩৪৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্কঃ 

 

পিরোজপুর সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।

স্কুলছাত্রীর মা জানান, নিজ বাড়ির সামনে তাঁর একটি দোকান আছে এবং তাঁর স্বামী একটি স’মিলে কাজ করেন। গতকাল সন্ধ্যার পর মেয়েটি একা ঘরে পড়াশোনা করছিল। ওই সময় তিনি দোকানে ছিলেন। সেই সুযোগে আইবান নামের স্থানীয় এক যুবক স্কুলছাত্রীর মুখ বেঁধে তাকে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।

পরে মেয়েটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ওই বাগান থেকে মুখ বাঁধা ও আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে অভিযোগের উদ্দেশ্যে মেয়েটিকে নিয়ে সদর থানায় যান পরিবারের লোকজন। পুলিশ সেখান থেকে তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়।

এদিকে এ ঘটনার পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক মেয়েটিকে দেখতে হাসপাতালে যান। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষার পরও হাসপাতালে কোনো গাইনি চিকিৎসকের সাক্ষাৎ না পাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, ‘হাসপাতালে মেয়েটির চিকিৎসা চলছে। মেয়েটির মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি আমরা দেখছি। এর সত্যতা যাচাই সাপেক্ষে মেয়ের মা যদি মামলা করেন, নিশ্চয়ই মামলা গ্রহণ করা হবে। আসামিকেও গ্রেপ্তার করার জন্য (পুলিশের) টিমগুলো কাজ করছে। আশা করছি, অপরাধী যেই হোক না কেন, তাকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।-সুত্র এনটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451