বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রিয়াঙ্কার বিচ্ছেদের খবরে মার্কিন ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪২১ বার পড়া হয়েছে
বিচ্ছেদের খবরে মার্কিন ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাবেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক,

গেল বছরের ডিসেম্বরে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে মালা বদল করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বেশ কিছুদিন আগে খবর চাউর হয়েছিল তারা সুখে নেই। বিয়ের ৬ মাস না যেতেই এমন খবর প্রকাশিত হওয়ায় গণমাধ্যমে শোরগোল দেখা দিয়েছিল।

প্রথম এই খবর প্রকাশ করেছিল আমেরিকার ‘ওকে’ ম্যাগাজিন। এবার ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। দুজনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করে আইনজীবী মারফত্ এই নোটিশ পাঠাবেন তারা।

প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্র জানান, প্রায় সময় এ ধরনের খবরকে কোনও পাত্তা দেন না অভিনেত্রী। কিন্তু এবারের এই খবর প্রকাশিত হওয়ার পর তিনি দুঃখ পেয়েছেন।

ওই ম্যাগাজিনে লেখা হয়েছিল, শুধু টাকার জন্যই প্রিয়াঙ্কা বিয়ে করেছেন। এতে প্রিয়াঙ্কার এতদিনের তৈরি ইমেজ নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি। ফলে ম্যাগাজিনের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারেন বলে মনে করা হচ্ছে।

মুখ না খুললেও নিকের সঙ্গে তার সম্পর্ক যে মজবুত রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি আপলোড করে নিকের ভালোবাসার প্রমাণ দিচ্ছেন প্রিয়াঙ্কা। এছাড়া সম্প্রতি কনসার্টে এক নারী ভক্ত নিকের দিকে নিজের অন্তর্বাস ছুড়ে দেন। তা নিজের হাতে নিককে পৌঁছে দেন প্রিয়াঙ্কা। এই ঘটনায় একটুও বিরক্তি হননি অভিনেত্রী। তবে সম্প্রতি ভুয়া খবর প্রকাশের পর বেশ চিন্তিত হয়েছেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451