বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের তিনজন প্রতিনিধি নিউজিল্যান্ড যাচ্ছেন শনিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বাসস ঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়াও ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে শনিবার সকালে বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন। প্রতিনিধি দলে থাকবেন নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকতা।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে একথা জানান।

এর আগে ড. মোমেন নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্সের কাছে পাঠানো এক বার্তায় বলেন, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও গোলাগুলিতে বাংলাদেশি বংশোদ্ভুতরাসহ বেশকিছু মানুষের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত।’

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বার্তায় বলেন, ধর্মীয় স্থানে নিরীহ মানুষের ওপর এ ধরনের বর্বর হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

বাসসের সিলেট প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ‘এমজিএসপি’ প্রকল্পের আওতায় ঘাসিটুল-লামাপাড়া-মোল্লাপাড়া হয়ে সুরমা নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ক্রাইস্টচার্চ প্রসঙ্গে বলেন, আগামীকাল শনিবার সকালে বাংলাদেশের তিনজন প্রতিনিধি ঘটনাস্থলে যাবেন।

এ ছাড়াও ঘণ্টায়-ঘণ্টায় সেখানে খোঁজ নেওয়া হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, ‘ক্রাইস্টচার্চে আমাদের ক্রিকেট টিম অবস্থান করছে, যারা এ ঘটনার সময় নামাজের জন্য মসজিদে যাচ্ছিল। কিন্তু, আমাদের সৌভাগ্য যে, তারা মসজিদে পৌঁছার আগে হামলার তথ্য পেয়ে হোটেলে নিরাপদে ফিরে গেছে। তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার। খেলোয়াড়দের তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ড. মোমেন এমন ন্যক্কারজনক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিহত মুসলমানদের মাগফিরাত ও সবার কাছে দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451