শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

মোরেলগঞ্জে কিশোর শাহিন সরদার খুন  আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৯৯ বার পড়া হয়েছে

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে সীমানা বিরোধ ঘটনাকে কেন্দ্র করে শাহিন সরদার(১৪) নামে এক কিশোরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসি বেগম(২৫) নামে এক গৃহিনীকে আটক করা হয়েছে।বুধবার দিবাগত রাত ৯টার দিকে পূর্ব চরহোগলাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন ওই গ্রামের দিনমজুর কালাম সরদারের ছেলে।

জানা গেছে, সীমানা বিরোধের জের ধরে বুধবার রাতে প্রতিবেশী আত্মীয়রা শাহিনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাত ১২টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রাস্তার পাশে বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আত্মীয়রা শাহিনকে মারপিট করে। পরে সে মারা যায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হাসি বেগম(২৫) নামে এক গৃহিনীকে আটক করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451