বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদের জের ধরে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার একদিনের মাথায় ম্যাটিস পদত্যাগের কথা জানালেন।

তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ম্যাটিস আগামী ফেব্রুয়ারিতে সম্মানের সঙ্গে অবসরে যাবেন।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, ম্যাটিস যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তার বিনিময়ে ‘ভাগ আদায়ের’ ব্যাপারে আমাকে সহায়তা করেছেন। তবে নতুন করে কোনো প্রতিরক্ষামন্ত্রীর নাম এখনো ঘোষণা করেননি ট্রাম্প।

জিম ম্যাটিস তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ‘আমার মনে হয়, সরে যাওয়ার জন্য এটাই আমার সবচেয়ে ভালো সময়। একজন প্রতিরক্ষা সচিব রাখার অধিকার আপনার আছে, যার সঙ্গে আপনার মতামত মিলবে।’

ম্যাটিসের পদত্যাগের খবরে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য ও দেশের সেবায় তাঁর অবদানের জন্য আমাদের গর্ব করা উচিত।’

লিন্ডসে আরো বলেন, ‘ম্যাটিস কয়েক দশক ধরে ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন এবং এ বিষয়ে ট্রাম্পকে নানা রকম সামরিক পরামর্শও দিয়েছিলেন।’

রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের বিশৃঙ্খলার মধ্যেও স্থির বুদ্ধিমত্তার দ্বীপ ছিলেন ম্যাটিস।’

২০১৭ সালের ২০ জানুয়ারি আমেরিকার ২৬তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান জিম ম্যাটিস। ওয়াশিংটনের রিচল্যান্ডের অধিবাসী ম্যাটিস ১৮ বছর বয়সেই মার্কিন নৌবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক পাসের পর তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হন।

চার দশকের সৈনিক জীবনে জিম ম্যাটিস ইরাক, আফগানিস্তান ছাড়াও বিভিন্ন দেশে মার্কিন বাহিনীর বিভিন্ন বিভাগে নেতৃত্ব দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451