শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

‘সরকারের ভাবমূর্তি নষ্ট করতে হত্যাকাণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৪১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশ ও সরকারের জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

শুক্রবার (১০ জুন) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলির বাড়িতে গিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে মন্ত্রী পুরোহিত হত্যাকাণ্ডের স্থান ও নলডাঙ্গার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার এসব বিষয়ে যথেষ্ট সচেতন আছে। এদের বিরুদ্ধে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।

এসময় মন্ত্রী পরিবারের শোকাহত সদস্যদের সান্ত্বনা দেন। পরিদর্শন শেষে মন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার ও ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল করীম আনার, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (০৭ জুন) সকালে বাড়ি থেকে নলডাঙ্গা সিদ্বেশ্বরী মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় মহিষাভাগাড় বিলে দুর্বৃত্তরা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451