বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পনিরের যত উপকারিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৭ বার পড়া হয়েছে
পনিরের যত উপকারিতা

সুস্থ হাড়পনির ক্যালসিয়ামের একটি বড় উৎস, যা শক্তিশালী হাড়ের জন্য অপরিহার্য। বিশেষ করে গর্ভবতী ও প্রসূতিদের জন্য পনির খাওয়া জরুরি। শিশুদের হাড় মজবুত হয় পনির খেলে। পনিরে থাকা প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন হাড় ক্ষয় রোধ করে।

কোলেস্টরেল দূর করেঅনেকে শরীরের খারাপ কোলেস্টরেল দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেন। তবে সবচেয়ে ভালো পদক্ষেপ হতে পারে পনির খাওয়া। পরিমাণমতো পনির খেলে শরীরের খারাপ কোলেস্টরেল দূর হয়। পনিরে প্রোবাইওটিক ব্যাকটেরিয়া আছে যা দেহে কোলেস্টরেল বাড়তে দেয় না।

হার্ট ভালো রাখেহার্ট সঠিকভাবে কাজ করার জন্য পনির গুরুত্বপূর্ণ। এটি স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ, ফলে হার্টের কার্যকরিতা বাড়ায়। পনির থেকে আমরা পটাসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামও পেয়ে থাকি।

ডায়বেটিস প্রতিরোধকআমেরিকান জার্নাল অফ নিউট্রিশনের এক গবেষণা থেকে জানা যায়, দিনে ৫০ গ্রাম পনির খেলে টাইপ-২ ডায়বেটিস হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

ক্যানসার প্রতিরোধলিনোলিক ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পনির ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া লিভার ক্যানসার ও ব্রেস্ট ক্যানসার হওয়ার ঝুঁকি কমায়।

মস্তিষ্কশরীরের সবচেয়ে জটিল অংশ হচ্ছে মস্তিষ্ক। ওমেগা থ্রি এবং ফ্যাটি এসিড সমৃদ্ধ পনির মস্তিষ্কের কার্যকরিতা ঠিক রাখে। পনির ত্বক উজ্জ্বল করে। পনিরে থাকা ফসফরাস চোখের জন্যও ভাল

সুস্থ দাঁতক্ষয় রোধ ও সুস্থ দাঁতের জন্য পনিরের ক্যালসিয়াম ও ফসফরাস গুরুত্বপূর্ণ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451