বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নৌকা প্রতীক নিয়ে লড়বে যুক্তফ্রন্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৩৪৯ বার পড়া হয়েছে
নৌকা প্রতীক নিয়ে লড়বে যুক্তফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে যুক্তফ্রন্ট ও বিকল্পধারা। দলটির পক্ষ থেকে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ ২০ এর বিধান অনুসারে কিছু প্রার্থী নৌকা এবং বিকল্পধারার দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবে।১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণের প্রেক্ষিতে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার কিছু প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  আজ বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ প্রদানের ব্যাপারে বিকল্পধারার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।  দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান চিঠিতে সই করেন।এদিকে দুপুরে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। সারা দেশে এখন নির্বাচনের আমেজ চলে এসেছে। এই মুহূর্তে আর নির্বাচন পেছানো ঠিক হবে না। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে।বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে যানবাহন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এটি নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র। মনোনয়নপত্র জমা দেওয়ার আনন্দ উৎসবে নেতা-কর্মীরা কেন লাঠি নিয়ে আসবে? কেন যানবাহনে আগুন দেবে? এগুলো পরিকল্পিত ষড়যন্ত্র। দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

 

সুত্র,rtv

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451