মো: আব্দুর রহিম, মৌলভীবাজারজেলা প্রতিনিধি:
বড়লেখায়পরিবহন শ্রমিকদের ধর্মঘটের নামেনৈরাজ্য সৃষ্টি করে অ্যাম্বুলেন্স আটকেরাখায় সাত দিন বয়সী শিশু মৃত্যুঘটনায় বড়লেখা থানায় অজ্ঞাত১৬০/১৭০ জনকে আসামী করেহত্যার মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুরচাচা হাজী আকবর আলী বাদী হয়েশ্রমিকদের দায়ী করে বুধবার রাতেমামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত রোববার সকালে ৭ দিনেরনবজাতক অসুস্থ শিশুকে বড়লেখাউপজেলা হাসপাতালে নিয়ে যাওয়াহলে হাসপাতালের চিকিৎসকরাতাকে দ্রুত সিলেট ওসমানীহাসপাতালে নেয়ার জন্য বলেন।চিকৎসকের কথামতো বাচ্চাটিকেনিয়ে অ্যাম্বুলেন্সে করে সিলেটেরউদ্দেশ্যে রওনাদেন তার স্বজনরা।
সিলেট যাওয়ার পথে বড়লেখাউপজেলার দরগাবাজার,দাসেরবাজার ও চান্দগ্রাম বাজারে৩টি জায়গায় ধর্মঘটের নামে নৈরাজ্যসৃষ্টিকারী পরিবহন শ্রমিকরা আটকেরাখে। এ সময় সেখানে অ্যাম্বুলেন্সচালককে গাড়ি থেকে নামিয়েমারধোরও করা হয়।
তাদের বাঁধায় হাসপাতালে শিশুটিকেনিতে না পারায় পথেই শিশুটি মারাযায়। তিনটি স্পটে ১৬০ থেকে ১৭০জন তাদের বাধা দেয়।
মামলার বাদী আকবর জানান,আমরা আশা করছি সারাদেশ বিভিন্নস্মাজিক সংগঠন, ছাত্র সমাজ,সচেতন মহল যেভাবে ঘটনার নিন্দাজানিয়ে আমাদের পাশে আছেআমরা বিচার পাব।
মামলার তদন্তকারী কর্মকর্তাবড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জসিম উদ্দিন ঘটনার সত্যতানিশ্চিত করে জানান, পুলিশ সর্বোচ্চআন্তরিকতার সঙ্গে মামলাটির তদন্তকরবে।