মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

ঝিনাইদহে এবার ডিবি পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা ছিনতাই মাইক্রোসহ গ্রেফতার ২ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ডিবি পুলিশ পরিচয়ে ঝিনাইদহের এক পাট ব্যাবসায়ীর চার লাখ টাকা

ছিনতাই করে পালানোর সময় একটি হাইয়েজ মাইক্রোবাসসহ মিঠু ও

ওয়াজিবুল্লাহ নামে দুই ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে মঙ্গলবার বিকালে তাদের আটক করা হলেও

পুলিশ লুন্ঠিত টাকা পায়নি বলে দাবী করেছে। সরেজমিনে জানা গেছে,

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর গ্রামের খলিলুর রহমান ( ৫২) ও সোহাগ (

৩৬ ) নামে দুই পাট ব্যবসায়ী মাগুরা ইসলামী ব্যাংক থেকে চার লাখ টাকার

৯টি বান্ডিল নিয়ে ঝিনাইদহের গোপালপুরে ফিরছিলো।

পথিমধ্যে মাগুরার লাউদিয়া এলাকায় পৌছালে দাড়ানো সাদা মাইক্রোবাসে

থাকা ৬/৭ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খলিল ও সোহাগকে

গতিরোধ করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে ঝিনাইদহের দিকে

পালিয়ে আসে।
False DB2-jhenaidah
False DB4-jhenaidah

খবর পেয়ে মাগুরা পুলিশ হাইয়েজ মাইক্রোবাসটি ( যার নং ঢাকা মেট্রো-

চ-১৬- ০৭১২) গতিরোধ করার চেষ্টা করে ব্যার্থ হয়ে ঝিনাইদহ পুলিশকে

জানায়। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের আরাপপুরে পুলিশ গাড়িটি

গতিরোধ করে মাদারীপুরের মিঠু ও ভোলার ওয়াজিবুল্লাহ নামে দুই

ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হয়।

গড়িতে অস্ত্র, হ্যন্ডকাপ,ড্রাাইভিং লাইসেন্স,২টি পেনড্রাইভ,৩টি মোবাইল

ফোন,নগদ ১৩০০ টাকা ও ১টি ওয়াকিটকি নিয়ে আরো ৬/৭ জন ছিল।

পুলিশ গাড়ি থামানোর পরে তারা আগেভাগে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল)

গোপিনাথ কানজিলাল সাংবাদিকদের জানান, ছিনতাইকারী চক্রের দুই

সদস্যকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা যায় ঘটনার

সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

তিনি আরো জানান, লুন্ঠিত টাকা উদ্ধার সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি

টের পেয়ে বাকী ছিনতাইকারীরা লুন্ঠিত টাকা নিয়ে পথের মধ্যে নেমে

পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451