শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

পার্বতীপুরে চার হাজার হিন্দু পরিবারের জন্য শ্মশানঘাটের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে রামচন্দ্রপুর ও পশ্চিম ঢাকুলার দুই গ্রামের প্রায় চার সহ¯্রাধিক হিন্দুধর্মালম্বীদের মৃতদেহ দাহনের জন্য শ্মশান ঘাটের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ লাশ দাহের বিড়ম্বনা দেখে স্থানীয় যমুনা নদীর পাড়ে রামচন্দ্রপুর গ্রামের পঞ্চানন রায়ের পুত্র বীর মুক্তিযোদ্ধা শ্রী যুক্ত বাবু রেবতী চন্দ্র রায় ১০শতক জমি শ্মশান ঘাটের নামে দান করেন। গতকাল রোববার বেলা ১২টায় উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ও ঢাকুলা গ্রামের যমুনা নদীর তীরে বেল গাছের চারা রোপন করে এর উদ্বোধন করেন জমিদাতা। এসময় উপস্থিত শ্মশান ঘাট কমিটির সভাপতি শ্রী কমল চন্দ্র রায় (মাস্টার), সাধারণ সম্পাদক শ্রী অমৃত রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এদিকে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান সরকার আনিছ বলেন, ইতোমধ্যে এডিপি হতে বরাদ্দ প্রদান করা হয়েছে। এর ফলে দু’ গ্রামের হিন্দু পরিবারের লাশ দাহ করতে কোন সমস্যা হবে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। এতে এলাকার পরিবারদের মধ্যে আনন্দের ঢল নেমেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451