বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জীবনের পঙ্ক্তিমালা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৪৮৪ বার পড়া হয়েছে

জীবনের পঙ্ক্তিমালা

কাজী জুবেরী মোস্তাক
অসহায় জীবনের পরিত্যক্ত দেয়াল জুড়ে
শেওলা কাঁদার মতোই কষ্টেরা পরে আছে ,
স্মৃতির বনসাই সাজানো হৃদয় করিডোরে
আশাগুলো আলোক লতার মতো ঝুলছে ।
যন্ত্রণারা ড্রইং রুমে অগোছালো পড়ে আছে
আর স্বপ্নগুলো আছে সিলিংয়ে বন্দী পড়ে ,
ইচ্ছেশক্তিটা আজ এখনো জীবিতই আছে
কিন্তু ব্যার্থতার চোরাবালিতেই আছি পড়ে  ।
অশ্রুজল আজ হুরমুরিয়ে দু’চোখে ঝড়ছে
তবু চশমায় সে জল রেখেছি আড়াল করে ,
কপালে আজ দুঃচিন্তার রেখা ভীড় করেছে
তাকে ঠিকই রেখেছি হাসির আড়াল করে ।
জীবনটাই যেন বড় বোঝা জীবনের কাছে
প্রতিনিয়ত বাস্তবতার কষাঘাত সহ্য করে ,
আত্মহত্যা মহাপাপ তাইতো আজও বেঁচে
অথচ নিত্য জীবন চিতায় ছাই হচ্ছি পুড়ে

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451