মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভার আশুলিয়ায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ , রাজস্ব হারাচ্ছে সরকার, বৈধ গ্রাহকদের দুর্ভোগ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

হেলাল শেখ- ঢাকা ঃ

রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় শত শত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে

দালাল কর্তৃক লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পাইপলাইনে

গ্যাস না থাকায় হাজার হাজার বৈধ গ্রাহকদের চরম দুর্ভোগ বাড়ছে।

গ্রাহকদের নানারকম অভিযোগ, সারাদিন চুলা জ্বলে না, গ্যাস থাকে না।

যদিও রাত ১২ টার পরে গ্যাস আসে ২-৩ ঘন্টা থেকে আবার ভোর না হতেই

চলে যায়। এ যেন মনে হয় লুকোচুরি খেলা,গ্রাহকদের অভিযোগ, গ্যাস

সংযোগ নিয়ে হচ্ছে জালিয়াতি ও ভেলকিবাজি।

ঢাকার সাভারের অফিস সুত্রে জানা গেছে, সাভার আশুলিয়ায় আবাসিক

গ্রাহক সংখ্যা ৪৯৪৭০, এর মধ্যে রয়েছে মিটারযুক্ত ৩৪৯ ও সিএনজি ৩৯টি

চালু। এর সাথে সাভার আশুলিয়ায় হাজার হাজার অবৈধ সংযোগ রয়েছে বলে

এলাকাবাসী জানিছেন। শীতের জন্ম ভাদ্র মাসের ১৫ তারিখে, আর শীত না

আসতেই গ্যাসের সংকট দেখা দিয়েছে। রাজধানীসহ আশেপাশের

জেলাগুলোয় অনেক অবৈধ গ্যাস লাইন দেয়া হয়েছে! বৈধ লাইনের মতোই

অবৈধ লাইন দিতে মোটা অংকের টাকা নিচ্ছে দালালরা,এর সাথে জড়িত

রয়েছে অফিসের কিছু অসাদু কর্মকর্তা,পাইপলাইনের সংযোগ নিয়ে

গ্যাস ব্যবহার করছে সারাদেশে লাখ লাখ মানুষ।

রাজধানীসহ আশেপাশের জেলাগুলোয় গ্যাস-সংকটে বাসা-বাড়িতে

রান্নাবান্না করা দুরূহ হয়ে পড়ছে। মাটির চুলায় অথবা বিকল্প উপায়ে

পরিবারের খাবার তৈরি করতে হচ্ছে সবারই।অনেক এলাকায় গ্যাসের দাবিতে

মানুষ রাস্তায় নেমে প্রতিবাদও করছে অনেক বার। এই গ্যাস-সংকট

সম্পর্কে পেট্রোবাংলার (অপারেশন) জামিল আহমেদসহ অনেকেই

জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনেক বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

বাখরাবাদ থেকে পাইপলাইনের মাধ্যমে সেখানে গ্যাস সরবরাহ করা হয়।

যেহেতু বিদ্যুৎকেন্দ্র স্পর্শকাতর বিষয় সেখানে পরিচ্ছন্ন গ্যাস সরবরাহ

করতে হয়। সম্প্রতি গ্যাসের সঙ্গে কনডেনসেট (গ্যাসের সঙ্গে উৎপাদিত

তেল) পাইপলাইনে চলে আসায় গ্যাস সরবরাহে বিঘœ সৃষ্টি হয়।

উক্ত ব্যাপারে ২৩/০৮/২০১৬ ইং সাভার অফিসের জিএম মোকলেছুর রহমানের

কাছে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে

অভিযান চলছে। কেউ কেউ বলছে, টাকা দিয়ে গ্যাস লাইন নিয়েছি, এখন

যদি সংযোগ বন্ধ করে দেয়া হয়, তাহলে লাখ লাখ গ্রাহক গ্যাসের দাবিতে

রাস্তায় নেমে প্রতিবাদ করবে। উক্ত ব্যাপারে সংশ্লিষ্টরা কি ব্যবস্থা নিবে

আগামী পর্বে প্রকাশ করা হবে। পর্ব ১।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451