বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায়
ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত
রাতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার তারাশী ব্রিজ থেকে
তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন, কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের পালন
দাড়িয়ার ছেলে স্বাধীন দাড়িয়া (২২), আব্দুল আজিজ দাড়িয়ার ছেলে মেহেদী
হাসান আকাশ (২৩) ও আলী গাজীর ছেলে মনির গাজী (২৫) ।
কোটালীপাড়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুল ফারুক জানান,
তারাশী ব্রিজে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ
সেখানে অভিযান চালায়। এ সময় ২০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এর মধ্যে
স্বাধীন দাড়িয়ার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা
রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার
আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451