মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ হবার শিক্ষা নিতে হবে : প্রধান বিচারপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫১ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি : প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির সকল শাখায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ হবার শিক্ষা নিতে হবে। তিনি আজ নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেকে ড. বশির আহমেদ কলেজের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, নবীণ বরণ ও কলেজের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ ব্যারিস্টার শাহীন মিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিচারপতি আশরাফুল কামাল, এডভোকেট আহমেদ উল্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার, কলেজের প্রতিষ্ঠাতা সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল প্রমুখ। আলোচনা ও বৃত্তিপ্রদান শেষে কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451