বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে ৩ কন্যা সন্তানের জন্ম দিল মা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৪২১ বার পড়া হয়েছে

মোঃ অালী হাসান: পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় তাজপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক মাহবুবুর রহমান ও সাবিনা আক্তার বেবী দম্পতির ঘরে ৩ জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। গত শুক্রবার জয়পুরহাট শহরের একটি ক্লিনিকে ওই ৩ জমজ বোনের জন্মের পর থেকেই সুস্থ আছে। প্রতি দিনই উৎসুক মানুষ ভীর করছেন শিশু গুলোকে এক নজর দেখতে। তবে প্রসূতি কন্যা সন্তান গুলোর জন্ম দেওয়ার পর থেকেই বেশ অসুস্থ হয়ে পরে। সুস্থ্যতার জন্য প্রসুতিকে প্রথমে জয়পুরহাট ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্বামী মাহবুব।
জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর জয়দেবপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক যুবক মাহবুবুর রহমান
গত ৬ বছর আগে পার্শ্ববর্তী বড় তাজপুর গ্রামের আমিনুরের মেয়ে সাবিনাকে বিয়ে করেন ভালোবেসে। বিয়ের ২ বছরের মধ্যে ওদের ঘরে বায়েজিদ নামের এক পুত্রের জন্ম হয়। তবে এবার একই সাথে ৩ কন্যা শিশুর জন্ম লাভে খুশির বন্যা বইছে পরিবারটিতে। মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে থাকায় নানী, দাদী ও খালারাই যৌথ ভাবে ৩ জমজ বোনের দেখভাল করছে। এরই মধ্যে ৩ বোনের নামও রেখেছেন আলিফ, লাম ও মিম। দাদী শিরিন বলেন “ হামার ভাঙ্গা ঘরে চাঁন্দের আলো এসেছে”।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451