শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের লালপুরে বাস- লেগুনার সংঘর্ষে নিহত ১০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ আগস্ট, ২০১৮
  • ২৭৯ বার পড়া হয়েছে

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও ১৫ আহত হয়েছে।শনিবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিক মোডের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লালপুর সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লেগুনাটি পাবনা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে ৫ পুরুষ, ৩ নারী ও ২ শিশু রয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাসছুন নূর ঘটনাস্থল থেকে বা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার জানান, দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451