শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

জাতীয় শোক দিবস উপলক্ষে আত্রাই দলিল লেখক মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৩১২ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ
বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও
দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১০টায় মাদ্রাসা চত্বর হতে এক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাদ্রাসায় এসে
শেষ হয়। পরে আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সভাপতি আবু হেন্#া৩৯;র সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ
মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির
সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, দলিল লেখক সমিতির সভাপতি কায়েম উদ্দিন,
মাদ্রাসার সুপার আলাউদ্দিন সিরাজি,ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম
চঞ্চল, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার শোয়েব, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুব
মহিলা লীগের সভাপতি রাবেয়া বেগম সেতু, শিক্ষক মাহফুজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম সফল একজন
রাজনীতিবিদ। তার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শেখ
মুজিবুর রহমান হত্যার ঘটনা বাঙ্গালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের
যারা শহীদ হয়েছিলেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাদ্রারাসার শিক্ষক–কর্মচারী ও ছাত্রছাত্রাীবৃন্দ উপস্থিত ছিল।
মোঃ রুহুল আমীন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451