বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

৩০০ মিটার সড়কের কষ্টে ২০ হাজার মানুষ বড়াইগ্রামে রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ৫১২ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৩০০ মিটার সড়ক পাঁকা না করায়
রাস্তায় কাদায় হাটতে পারছেন না গ্রামের ২০ হাজার মানুষ।
আর কাঁদায় হাটতে না পেরে ধান চাষ করে প্রতিবাদ করেছে
স্থানীয় জনগন। গতকাল শনিবার সকালে উপজেলার সদর
ইউনিয়নের মাড়িয়া গ্রামে কিছু যুবক এ প্রতিবাদের
আয়োজন করে ।
স্থানীয় সুত্রে জানা যায়, জালশুকা বাজার হতে মাড়িয়া
উত্তরপাড়া রাস্তা কার্পেটিং করে প্রায় ২ বছর আগে। তবে
৩০০ মিটার সড়ক বাদ রেখে সমাপ্ত হয় কার্পেটিং এর কাজ।
বিপাকে পরতে হয় এই ৩০০ মিটার রাস্তার পাশে বসবাস কারী
২০ হাজার মানুষের।
শনিবার সরজমিন ঘুরে দেখা যায়, একদল যুবক রাস্তায় ধানের
চারা লাগাচচ্ছে। যুবকদের প্রশ্ন কথা বলে জানা যায়, রাস্তায়
চলতে পারি না তাই ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
জানাচ্ছেন তারা। স্থানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
মেম্বারদের একাধিকরা বলেও কোন উপকার হয় নাই।
স্থানীয় বাসিন্দা মাসুম রানা বলেন, বর্ষা মৌসুমে
আমাদের রাস্তাদিয়ে চলাচল করা যায় না। ফলে এসময় কৃষি ফসল
ঘরে তোলা এবং বাজারে বিক্রি দুটোতেই চরম ভোগান্তি
পোহাতে হয়।
বড়াইগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মমিন আলী বলেন,
আগামী অর্থ-বছরে এডিপির কাজ শুরু হলে আমরা রাস্তা
পাকা করনের কাজ শুরু করবো।
সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আখী খাতুন, বর্ষা
মৌসুম শুরু হলেই আমরা স্কুলে যাওয়া কষ্টকর হয়ে যায়। জুতা
হাতে নিয়ে রোজ আমাদের স্কুল যেতে হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451