শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

শিশু অপহরণের অভিযোগে এ্যাম্বুলেন্স সহ আটক-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,
নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পৌরশহর থেকে প্রায় তিন কি.মি. দুরে
দাঁইড়পাড়াতে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশু অপহরণের অভিযোগে
ছিনতাই কাজে ব্যাবহৃত এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো চ ১৩-৫৮১৮) সহ করিম
হোসেন (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
আটক ব্যাক্তি পাবনা শহরের পশ্চিম সাধুপাড়া মহল্লার ইজিবর আলীর পুত্র ও পাবনা
জমজম হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক বলে পরিচয় দিয়েছে সয়ং ছিনতাইকারী ও
বনপাড়া হাইওয়ে থানার এস.আই হাবিবুর রহমান। অপহরণ থেকে রক্ষা পাওয়া শিশু
ফরহাদ হোসেন (৪) দাঁইড়পাড়া গ্রামের আব্দুর রহিম ও ফাতেমা খাতুনের পুত্র।
মাতা ফাতেমা খাতুন বলেন, তার শিশু পুত্র ফরহাদ হোসেনকে মহাসড়কের পাশে দাঁড়
করিয়ে খড় শুকানোর কাজে ব্যাস্ত ছিলাম। এমন সময় পাবনাগামী একটি
এ্যাম্বুলেন্স শিশুটির পাশে দাঁড়ায় এবং এ্যাম্বুলেন্স থেকে একজন নেমে এসে
শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমি পুত্রকে টেনে ধরি ও চিৎকার করতে
থাকি। পুত্রকে নিয়ে টানাটানি ও কাড়াকাড়ির এক পর্যায়ে ছুটে আসে শিশুর
দাদা সারোয়ার হোসেন ও প্রতিবেশীরা। সে তখন পালানোর চেষ্টা করলে স্থানীয়
জনগণ তাকে ধরে ফেলে এবং টহলরত বনপাড়া হাইওয়ে থানার পুলিশ তাকে আটক
করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বনপাড়া হাইওয়ে
থানার এস.আই হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451