বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ভারতে কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে চার শিশু-কিশোর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে

সোহেল রানা,হিলি,দিনাজপুর প্রতিনিধি:-
ভারতের দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শিশু শোধনাগারে
বাংলাদেশী চার শিশু-কিশোর আটক থাকার পর দেশে ফিরেছে চার
শিশু কিশোর।
আজ মঙ্গলবার দুপুর ১ টায় হিলি সীমান্ত চেকপোষ্ট সীমান্তের
বিজিবি, বিএসএফ ও দু’দেশের ইমিগ্রেশন পুলিশের
উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৪ শিশু-কিশোরদেক
বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের
পরিবারের কাছে বুঝিয়ে দেন হিলি ইমিগ্রেশন পুলিশ।
হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, হিলি সীমান্ত
দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় পুলিশ
বাংলাদেশী এই চার শিশু-কিশোরকে আটক করে আদালতে প্রেরন
করে। আদালত তাদের বয়স কম হওয়ার কারনে শিশু শোধানাগারে রাখার
নির্দেশ দেন। পরে দ-ুদেশের উচ্চ পর্যায়ের চিঠি আদান প্রদানের
পর আজ তাদের সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।
দেশে ফেরত আসা শিশু-কিশোররা হলো, নওগাঁর পতনীতলার বাদল
মারিল ছেলে চনচলমালি, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল
হাকিমের ছেলে হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলার
শ্রীমঙ্গলহাসেমের ছেলে আরিফ হোসেন, ও রংপুর জেলার পীরগঞ্জ
উপজেলার মোজাম্মেল হকের ছেলে উজ্জল হোসেন।
এদিকে ভারতের শিশুহোম কতৃপক্ষ জানান, তাদের ওই শিশু
শোধনাগারে আরো বাংলাদেশী শিশু-কিশোর এখনো আটক
রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451