বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ২৯২ বার পড়া হয়েছে

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ সদস্যদের না জানিয়ে একক ভাবে
ইউনিয়ন পরিষদ পরিচালনা ও মাসিক ভাতার টাকা আতœসাত করার
অভিযোগ এনে ঠাকরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউপি
চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন পরিষদের ১২ জন
নির্বাচিত সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন
করেছেন পরিষদের সদস্যরা। উপজেলা পরিষদে দায়ের করা ১২ জন সদস্য
স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়, বৈরচুনা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান জালাল উদ্দীন পরিষদের সদস্যদের না জানিয়েই একক ভাবে
ইউনিয়ন পরিষদের সকল কাজকর্ম পরিচালনা করে আসছেন। এমন কি
২০১৬ সালের আগষ্ট মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত
সদস্যদের মাসিক সম্মানি ভাতা প্রদান না করে আতœসাত করেছেন।
বাধ্য হয়েই পরিষদের ৯ জন সাধারণ এবং ৩ জন সংরক্ষিত নারি সদস্য
চেয়ারম্যনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন বলে অভিযোগে
উল্লেখ করা হয়।
এ বিষয়ে ইউপি সদস্য অনিসুর রহমান বলেন, চেয়ারম্যান একক ক্ষমতা
বলে সব কিছু করছেন। কোন সদস্যকেই জানাচ্ছেন না। আমরা
একাধিকবার তাকে (চেয়ারম্যান) বলেছি। তিনি কোন ব্যবস্থা নেননি।
অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন বলেন, একক ভাবে পরিষদ
চালানোর অভিযোগ সত্য নয়। সোলার ভাগ বন্টনে একমত হতে না পারায়
তারা অভিযোগ দিতে পারে। তাছাড়া পরিষদের আয় না থাকলে সদস্যদের
ভাতা দিব কিভাবে। ভাতার টাকা আতœসাতের প্রশ্নই উঠে না।
অনাস্থা প্রস্তাব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম
রায়হান শাহ বলেন, দরখাস্ত পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া
হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451