বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের অববাহিকায় দিয়ারার চরে জঙ্গি আস্তানার সন্ধান, আটক ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ জঙ্গি
সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)
আরেকটি ‘গোপন আস্তানার’ সন্ধান পাওয়া গেছে। তিস্তা নদীর
দুর্গম চরের পর এবার কুড়িগ্রাম জেলার রাজীবপুর, রৌমারী ও
চিলমারী উপজেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদের দিয়ারার চরে এই
আস্তানার সন্ধান মিলেছে। দিয়ারার চর এখন কুড়িগ্রামের
নবগঠিত ঢুষমারা থানার অন্তর্গত।
পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখা (ডিবি) ও বগুড়ার ডিবি যৌথ
অভিযান চালিয়ে ব্রহ্মপুত্র নদের দুর্গম দিয়ারার চরের জঙ্গি
আস্তানা থেকে জেএমবির সামরিক শাখার দুই নেতাসহ
তিনজনকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, চারটি গুলি, এক কেজি
বিস্ফোরক পাউডার, আধা লিটার সালফিউরিক অ্যাসিড ও
গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত
কুড়িগ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে দিয়ারার চরে গড়ে তোলা জঙ্গি
আস্তানায় এই অভিযান চালানো হয়। এ সময় তোফাজ্জল হোসেন
ওরফে তোতা মিয়া (৩০), রফিকুল ইসলাম (৩০) ও আবদুল হামিদ (৬০)
নামে তিনজনকে আটক করা হয়। তারা তিনজনই কুড়িগ্রাম জেলার
নবগঠিত ঢুষমারা থানার ও রাজীবপুর উপজেলার দিয়ারার চরের
বাসিন্দা।
পুলিশের দাবি, আটক তোফাজ্জল হোসেন জেএমবির কুড়িগ্রাম
জেলার ইছাবা বা সামরিক শাখার প্রধান এবং রফিকুল ইসলাম
জেএমবির রাজীবপুর, রৌমারী ও চিলমারী অঞ্চলের সামরিক শাখার
প্রধান। এছাড়া আবদুল হামিদ জেএমবি দাওয়াহ শাখার সক্রিয়
সদস্য।

বৃহস্পতিবার রাতে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধার ও তিনজনকে
আটক করলেও বিষয়টি শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে
পুলিশ।
জঙ্গি দমন অভিযানে নেতৃত্ব দেয়া বগুড়া জেলা পুলিশের এক শীর্ষ
কর্মকর্তা বলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে অস্ত্রসহ আটক
চার জঙ্গিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে
পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে জঙ্গিরা ব্রহ্মপুত্র নদের দুর্গম চরে
আরেকটি গোপন জঙ্গি আস্তানা সম্পর্কে তথ্য দেয়। জঙ্গিদের
দেয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার রাতে
সেখানে অভিযান চালায়।
পুলিশ জানায়, দিয়ারার চরের অবস্থান ব্রহ্মপুত্র নদবেষ্টিত
কুড়িগ্রামের রাজীবপুর, রৌমারী ও চিলমারীর সীমান্তবর্তী দুর্গম
এলাকায়। এর উত্তরে রৌমারী, পূর্বে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণ ও
পশ্চিমে জামালপুর ও গাইবান্ধা জেলা। সাংগঠনিক কর্মকান্ড
পরিচালনা ছাড়াও সামরিক প্রশিক্ষণের জন্য এমন দুর্গম এলাকায়
আস্তানা গেড়েছিল জেএমবি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451