মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাস চাপায় শিক্ষার্থী হত্যা, জাবালে নূরের বাসচালক সাত দিনের রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩৫৬ বার পড়া হয়েছে
হাসান

ঢাকা ঃ 

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চালকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, ক্যান্টনমেন্ট থানা থেকে গতকাল মঙ্গলবার ডিবি পরিদর্শক কাজী শরিফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আজ বুধবার তিনি বাসচালক মাসুম বিল্লাহকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এইচ এম তোয়াহার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা কাজি শরিফুল ইসলাম  জানান, এটি শুধু দুর্ঘটনা না হত্যা তা নিরুপনের জন্য আসামি বিল্লালকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে রিমান্ড চাওয়া হয়েছে। আদালত সাতদিনই মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, চালক মাসুম বিল্লাহ ঘটনার মূল হোতা। তার গাড়িতে চাপা দিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। আরও অনেকে আহত হয়।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুটি গাড়ি ও অন্য একটি গাড়ির রেশারেশিতে একটি বাসে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরও ১০/১৫ জন শিক্ষার্থী। পরে এ ঘটনায় রবিবার রাতেই নিহত মীমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451