রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগম জিয়ার মামলায় আপিল নিষ্পত্তির সময় বাড়লো ৩ মাস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল নিষ্পত্তির জন্য আরো তিন মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১অক্টোবরের মধ্যে হাইকোর্টে মামলার নিষ্পত্তি করতে হবে।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। সোমবার রিভিউ পিটিশনের শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। গত ২৯ জুলাই বেগম জিয়ার আইনজীবীরা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে সময় বাড়ানোর রিভিউ আবেদন করেছিলেন।

এদিকে, মামলার সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন আসামীপক্ষের আইনজীবীরা। আর দুদকের আইনজীবী জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মামলার পরবর্তী কার্যক্রমের প্রস্তুতি নিবেন তারা।

বেগগম জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে সমাপ্ত করার কথা, সেটা এখন ৩১ অক্টোবর পর্যন্ত দিয়েছে। রিভিউ পিটিশনটা এখন পেনডিং আছে। এই অবস্থার মধ্যে আমরা মনে করি, এখন তাড়াহুড়ার সময় নয়। এই আপিলটি আমরা অত্যন্ত যুক্তিযুক্তভাবে আর্গুমেন্ট করে শেস করার চেষ্টা করবো।’

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, ‘যেভাবে নির্দেশ সেভাবে আমরা আপিল শুনানি করে নিষ্পত্তি করণের চেষ্টা করবো। আপনারা দেখেছেন, ৩১ জুলাইয়ের মধ্যেও যে নির্দেশনা ছিলো, আমরা দুর্নীতি দমন কমিশন অত্যন্ত ভিজিলেন্ট ছিলাম। কাজেই এটা আপিল ডিভিশনের অর্ডার, সেভাবেই আমরা ফলো করবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451