শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে রুম টু রিডের সহায়তায় স্বপ্ন বুনলো ১২ শতাধিক মেয়ে শিক্ষার্থী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি:
সকল শিশুই এক সময় বড় হবে। তবে বড় হয়ে তারা কোন পেশায় যাবে? কীভাবে
বেড়ে উঠলে তাদের স্বপ্নগুলো পূরণ হবে? তাদের স্বপ্ন পূরণে করণীয় কী? ঝুঁকি
এড়ানোর পথ বা কৌশলগুলো কী? বিশেষ করে মেয়ে শিশুদের এই স্বপ্ন পূরণের জন্য
জীবন দক্ষতা অর্জনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের সহায়তায়
নাটোরে বিদ্যালয় ভিত্তিক মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘জীবনের লক্ষ্য নির্ধারণ ও
পেশা পরামর্শ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলডাঙ্গা সরকারী
উচ্চ বিদ্যালয়ে ও দরাপপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ২৪৫ জন
বিভিন্ন শ্রেণীর মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২৩ জুলাই বিদ্যালয় ভিত্তিক
শুরু হওয়া ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার ২ শত ৪১ জন মেয়ে শিক্ষার্থী
কর্মশালাটি সম্পন্ন করেছে। কর্মশালায় অংশ নেয়া এসব শিক্ষার্থীরা জীবন
গঠন ও সাফল্য অর্জনে আলোকিত স্বপ্ন বুনেছে। এসময় শিক্ষার্থীরা
নিজেদেরকে সম্মানজনক অবস্থায় পৌঁছিয়ে সমাজ ও দেশের সেবা করার প্রত্যয়
ব্যক্ত করে।
সংস্থার গালর্স এডুকেশন প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মনি মিস্ত্রী
জানান, রুম টু রিডের সহায়তায় বিদ্যালয় ভিত্তিক প্রতিষ্ঠিত জীবন দক্ষতা
ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় জীবন দক্ষতার উপর সেশন পরিচালনা সহ
উৎসাহ ব্যঞ্জক ভিডিও প্রদর্শনী, সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে দিক নির্দেশনা
দেয়া হয়। কর্মশালা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে স্টিল সেভিংস ব্যাংক
(বাক্স) প্রদান করা হয়। কর্মশালায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য
শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451