রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানহানির মামলায় মাহমুদুর রহমানের ছয় সপ্তাহের জামিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ঃ 

সুনামগঞ্জে দায়ের করা মানহানির একটি মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এজ এ মোহাম্মদ আলী ও ব্যারিস্টার তানভীর-আল আমীন।

এর আগে সকালে মানহানির অভিযোগে এক মামলায় জামিন নিতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর রহমান হাইকোর্টে উপস্থিত হন। তাঁরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান করেন।

এর আগে আজ রোববার মাহমুদুর রহমানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার তানভীর আল-আমিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই জামিন আবেদন করেন।

গত ২৬ জুলাই একটি মানহানির মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতের (সদর) বিচারক দেলোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বছর ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ।

মামলা সূত্রে জানা যায়, গত বছর ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরন। পুলিশ অভিযোগ তদন্ত শেষে আদালতে প্রসিকিউশন দাখিল করে। পরে আদালত দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। গত বৃহস্পতিবার মামলার ধার্য তারিখ ছিল; কিন্তু মাহমুদুর রহমান হাজির হননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451