মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শুক্রবারে টুঙ্গিপাড়ায় ১০ম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৪১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার
দিনব্যাপি ১০ম বঙ্গবন্ধু কবিতা উৎসব শুরু হচ্ছে। কবি সংসদ বাংলাদেশ
এ উৎসবের আয়োজন করছে। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার
সকাল ৯টায় কবিতা উৎসবের উদ্বোধন করবেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র
শেখ আহমেদ হোসেন মির্জা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির
পুরস্কার প্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক এবং দৈনিক যুগান্তরের ফিচার
সম্পাদক রফিকুল ইসলাম দাদু ভাই। স্বাগত বক্তব্য রাখবেন তৌহিদুর ইসলাম
কনক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অনুষ্ঠানের আহবায়ক কবি ফারুক প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সংসদ
বাংলাদেশের নির্বাহী সভাপতি কবি আরিফ মঈনুদ্দীন, টুঙ্গিপাড়ার
উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কবি ও শিশু সাহিত্যিক
খালেক বিন জয়েন উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার
নাকিব হাসান তরফদার, কবি আবদুল গনি মিয়া, কবি বাপ্পী রহমান
প্রমূখ।
কবি সাহেদ বিপ্লব, কবি তালুকদার মহিবুল, কবি বাপ্পী সাহা, কবি
নাহিদ লিজাসহ দুই শতাধিক কবি ও যুগান্তর স্বজন সমাবেশের
কোটালীপাড়া ইউনিটের সদস্যরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠে
অংশ গ্রহন করবেন।
এ বছর বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিক দৈনিক
যুগান্তরের ফিচার সম্পাদক দেশ বরেণ্য সাংবাদিক রফিকুল ইসলাম দাদু
ভাইকে বঙ্গবন্ধু কবিতা পুরস্কার ২০১৮ নির্বাচিত করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451