বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে ১১ জন মাদকসেবী ও ব্যবসায়ীর কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৫৩৩ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে মাদক সেবন ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের
কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) রাতে র‌্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের একটি দল গুরুদাসপুর
উপজেলার চাঁচকৈড় এলাকায় অভিযান চালিয়ে দুইশ গ্রাম গাঁজা তিন সেট
প্লেকার্ড সহ প্রকাশে মাদক দ্রব্য সেবন ও বিক্রয়ের অপরাধে মশিন্দা গ্রামের মৃত
নিয়ামত সরদারের ছেলে মজনু সরদার, আনন্দ নগর গ্রামের জালাল শাহর ছেলে গোলাম
মোস্তফা (৩২), কাচারীপাড়া গ্রামের মৃত আকুল প্রাংএর ছেলে আব্দুল হামিদ (৪৫),
কুমারখালী শাহ মাহমুদের ছেলে রফিক (৪২), খামার নাচকৈড় গ্রামের মৃত নুর মোহাম্মদ
বিশ্বাসের ছেলে আঃ হালিম বিশ্বাস, আনন্দ নগর গ্রামের মৃত আবু তালেব এর ছেলে
রফিক (৪৪), পারগুরুদাসপুর গ্রামের মৃত শের মাহমুদ খলিফার ছেলে ময়েন উদ্দিন খলিফা (৩০),
বামনকলা গ্রামের মৃত জেহের আলীর ছেলে ফজলু (৩৫), খামার নাচকৈড় গ্রামের মৃত
কাশেম প্রাংএর ছেলে তৌহিদুল ইসলাম প্রাং (৪৫), চাঁচকৈড় মধ্যপাড়া গ্রামের মৃত
দেওয়ান সোনার ছেলে ফজলু (৫১) এবং চাঁচকৈড় কাচারীপাড়া গ্রামের মৃত জোবা
প্রাংএর ছেলে মইনুল ইসলাম (৪৫) কে আটক করা হয়। পরে তাদের স্কোয়াড কমান্ডার ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ নং
হতে ৪ নং আসামীর ছয় মাস, ৫ নং হতে ১১ নং আসামীর এক মাস বিনাশ্রম কারাদন্ড
প্রদান করে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451