রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পাবনায় ঘরের মেঝে খুঁড়ে মিলল ১৮ গোখড়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পাবনার সাঁথিয়া উপজেলায় ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল ১৮টি বিষধর গোখড়া সাপ। এই ঘটনায় ওই পরিবারের সদস্য ও তাদের প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার সকালে ওই সাপগুলো বের করা হয়। পরে সাপগুলো মেরে ফেলেন স্থানীয় লোকজন।

সাপগুলো ধরা হয় মাদ্রাসাশিক্ষক আবদুল মমিনের ঘর থেকে। তাঁর বাড়ি উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে।

নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মোল্লা জানান, বুধবার সকালে শিক্ষক মমিনের বসত ঘরের পেছনে গোখড়া সাপের একটি খোসা দেখতে পান তাঁর বাবা হোসেন আলী মোল্লা। আজ সকালে স্থানীয় লোকজন সাপুড়ে সালামকে ডেকে আনেন। সালাম প্রথমে একটি গর্ত থেকে একটি বিষধর গোখড়া সাপ বের করেন। এরপর ঘরের মেঝে খুঁড়ে একে একে ছোট বড় মিলে আরো ১৭টি গোখড়া সাপ বের করেন। সাপ উদ্ধারের সংবাদ পেয়ে উৎসুক জনতার ঢল নামে ওই বাড়িতে। তারা ১৮টি সাপ মেরে ফেলেন।

আবদুল মমিন বলেন, ‘সাপের খোসা দেখার পর থেকেই আমরা আতঙ্কিত ছিলাম। সাপুড়ে ১৮টি গোখড়া সাপ ঘর থেকে ধরেছে ভাবতেই ভয় লাগছে। এতো সাপ উদ্ধারের পর থেকে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’

এর আগে নন্দনপুর ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার বসত বাড়ি থেকে ১১টি গোখড়া সাপ ধরেন স্থানীয়রা।

সুত্র, ntv

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451