শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে জেলা প্রশাসনের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৩১৫ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
ত্রিশলক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সারা দেশে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে
নাটোরেও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ জুলাই) সকালে সিংড়া উপজেলার চৌগ্রাম প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ
সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, সিংড়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল কুমার, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান
জাহেদুল ইসলাম ভোলা, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, প্রধান শিক্ষক কৃষ্ণপদ
কর্মকার প্রমূখ।
নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, সারা দেশে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর
অংশ হিসেবে নাটোরের ৫৯ হাজার বৃক্ষ রোপনের টার্গেট দেয়া হয়েছে। যা নাটোর
জেলার বিভিন্ন বিদ্যালয়, রাস্তা-ঘাট ও বাড়ির আঙিনায় রোপন করা হবে।
এদিকে সকালে নাটোরের লালপুর, নলডাঙ্গা, গুরুদাসপুর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া
উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে বৃক্ষ রোপন করা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451