মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুভেচ্ছা র‌্যালী ও সড়ক শোভা যাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৩২০ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা পাশ্ববর্তী
পাবনার ঈশ্বরদীতে আগমন উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য
শুভেচ্ছা র‌্যালী ও সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.
সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালিটি উপজেলা
পরিষদ থেকে শুরু হয়ে তা বনপাড়া পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ
করে। পরে দুপুর ১২টার দিকে ৩৫টি মাইক্রোবাস নিয়ে বনপাড়া-
পাবনা মহাসড়কে সড়ক শোভাযাত্রা হয়।
প্রধানমন্ত্রী বিকেলে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক প্রকল্পের দ্বিতীয়
ইউনিটের ফার্স্ট কংক্রিট-পোরিং ডেট (এসিডি) কাজের
উদ্বোধন সহ ঈশ্বরদী থেকে নাটোরের লালপুর হয়ে পাবনা রেললাইন ও
ট্রেন চলাচল উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান জানান, পাশ্ববর্তী
উপজেলার উন্নয়নের সুফল বড়াইগ্রাম বাসীও ভোগ করবে। আর
সেই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই র‌্যালী ও সড়ক
শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। র‌্যালী শেষে পরিষদ মাঠে অনুষ্ঠিত
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য
মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ও আবুল কালাম জোয়ার্দার,
মাঝগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ
সভাপতি খোকন মোল্লা, জোয়াড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন
আ.লীগ সভাপতি চাঁদ মোহাম্মদ, আওয়ামী তৃনমূল লীগের
সভাপতি ডা. ফেরদৌস-উল-আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি
রুবেল বালী, বনপাড়া পৌরসভার সাবেক প্যানেল প্রশাসক

সোবাহান প্রামাণিক, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক আবুল
কালাম আজাদ প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451