বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৪৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 

বগুড়া শহরের ভাটকান্দি ব্রিজ এলাকায় গুলিতে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম পুতু সরকার।

জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায়  মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ চলছে—এমন সংবাদের ভিত্তিতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তারিকুলসহ বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পাওয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী পুতু সরকারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, আটটি গুলি ও ৫০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা পুতু সরকার। তাঁর নামে বগুড়া সদর ও জেলার শিবগঞ্জ থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451