মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ৫০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় ভিটামিন  এ
প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন
কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন
ডা. তরুন মন্ডল। জেলা ইপিআই্#৩৯;র সুপারিনটেনডেন্ট রুকসানা পারভীনের
সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের
চিকিৎসা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ জুলাই গোপালগঞ্জ জেলার ২৪
হাজার ৩৩০ জন এক বছরের কম বয়সের শিশুকে একটি করে নীল রঙের
ভিটামিন এ ক্যাপসুল এবং এক বছর থেকে পাঁচ বছরের কম বয়সী এক
লাখ ৬৭ হাজার ৮৮৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল
খাওয়ানো হবে। জেলায় মোট এক হাজার ৭৬০টি কেন্দ্রে তিন হাজার ৫২০
জন স্বেচ্ছাসেবক কাজ করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451