মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দেশে ফিরে ব্রাজিল বীরের মতো সংবর্ধনা পেল 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৩১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই বিশ্বকাপ শেষ হবার আগেই দেশে ফিরতে হলো ব্রাজিল ফুটবল দলকে। দেশে পৌঁছে বিমানবন্দরে ভক্তদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। শেষ আট থেকে বিদায় ঘটলেও বীরের মতোই সংবর্ধনা পেল ব্রাজিল। সমর্থকদের ভালোবাসার সাথে ব্রাজিল ফুটবল সংস্থাও দলকে সংবর্ধনা দিয়েছে।

বিশ্বকাপে সাফল্য না পেয়েও এই প্রথম সংবর্ধনা পেল ব্রাজিল। পাশাপাশি এই প্রথম কোনো অসফল কোচকে তাড়া খেতে হয়নি। কোচ হিসেবে সফল তিতে, এমনটাই মনে করেন সমর্থকরা।

তবে সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ বাসায় ফিরেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। বিমান বন্দরের হল থেকে একে-একে সবাই বের হয়ে বাইরে আসলেও, বের হননি নেইমার। তাই নেইমারকে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে সমর্থকরা।

পরে রিও বিমানবন্দরের কর্মীরা জানান, ব্রাজিল দল বিমান বন্দর থেকে নেমে হলের দিকে আসলেও নেইমার আসেননি। রানওয়ে থেকেই নিজ হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির পথে উড়াল দেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451