বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস ফের অশান্ত আজও, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫৩০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস ফের অশান্ত আজও, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার রাতে
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির
দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-
টুঙ্গিপাড়া সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। তারা
বুধবারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানায়।
শিক্ষার্থীরা সড়ক অবরোধের সময় একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে
দেয় এবং সোবহান সড়কে অবস্থিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে
হামলা ও ভাঙচুর চালায়। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে
দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তিন ঘণ্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো: নজরুল ইসলাম জানান, শুধু ফুটবল খেলাকে নিয়ে
নয়, পুকুর পাড়ে থাকা বহিরাগতরা মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে
বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। অবশ্য দায়িত্ব নিয়ে এ বিষটির ব্যাপারে
কেউ কিছু বলেনি। আর এ নিয়ে উত্তেজিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের
সামনে ১০-১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে
দেয়।
স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ভাঙচুর চালানোসহ দুটি
মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা অবধি
এই তান্ডব চলতে থাকে বিশ্ববিদ্যালয় এলাকায়। পরে পুলিশ গিয়ে
পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। যে কোনো
পরিস্থিতি মোকাবেলায় এলাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন
অনেকটা শান্ত রয়েছে। কোনো পক্ষ থেকে এখনো ‌মামলা দায়ের করা হয়নি।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গোবরা
ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমঝোতার বৈঠক চলছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451