শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

ময়মনসিংহের ত্রিশালে আ’লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৫৪২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টারকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে গা-ভাটিয়া গ্রামের বাড়ির পাশের একটি ঘের থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। আবদুল মতিন স্থানীয় খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, আবদুল মতিন মাস্টার বাড়ির পাশের ঘেরে মাছ চাষ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি ঘের পাহারার জন্য নির্মিত ঘরে রাত যাপনের জন্য যান। বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে না আসায় মুসল্লিরা তাকে ঘেরের ওই ঘরে খোঁজ করেন। সেখানে তাকে না পেয়ে বাড়িতে জানালে পরিবারের সদস্যরাও আশেপাশে খোঁজাখোঁজি শুরু করেন। পরে ভোর ছয়টার দিকে ঘেরের পানিতে তার গলাকাটা লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451