শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নাটোরে ১২ মাদকসেবীর কারাদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৫১১ বার পড়া হয়েছে
হাসান

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবন করার
অপরাধে ১২ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেছেন স্কোয়াড
কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন।
র‌্যাব-৫ সূত্রে জানাগেছে, সোমবার (০৩ জুলাই) রাত ৮ টার দিকে র‌্যাব-৫ নাটোর
ক্যাম্পের একটি অপারেশন দল গুরুদাসপুর উপজেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান
চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পারুলিয় এলাকার মৃত করম
মোল্লার ছেলে ফয়জাল হোসেন (৩৫), আক পুরুলিয়া গ্রামের আলম উদ্দিনের ছেলে
ইনতাজ (২৬), গজেন্দ্রচাপিলা গ্রামের মৃত বেলা রায়ের ছেলে প্রম কুমার রায় (২৮),
কান্দাইল গ্রামের আবু বক্করের ছেলে রাজিব (২৩), ধানুয়া গ্রামের শ্রী মোহনের
ছেলে দীলিপ পাহান (৪৫), পাইকপাড়া গ্রামের মৃত বিরশার ছেলে গীরেন পাহান
(৩৫), গজেন্দ্রচাপিলা গ্রামের কানাই রায়এর ছেলে শুকুমার রায় (৪০), সিরাজগঞ্জ
জেলার রায়গঞ্জ উপজেলার হুটুরিয়া হাজিপুর গ্রামের বিমল রায়ের ছেলে শীতা রাম
রায় (৩৯), বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের জালাল এর ছেলে জহুরুল ইসলাম
(৩০), একই এলাকার সুরুত আলীর ছেলে আলম আলী, পশ্চিম নওপাড়া গ্রামের আলমের
ছেলে নজরুল ইসলাম এবং গুরুদাসপুর উপজেলার পাইক পাড়া এলাকার বিরশা পাহানের
ছেলে নীরেন পাহান (৩৭)।
আটককৃতদের স্কোয়াড কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেনের
ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১ নং হতে ১০ নং আসামীর ৩ (তিন) মাস, ১১
নং আসামীর ১ (এক) মাস ও ১২ নং আসামীর ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড
প্রদান করে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451