মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে সরকারী জায়গা দখল করে পাকা বাড়ী নির্মানের অভিযোগ  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৪৬২ বার পড়া হয়েছে

 

 

গুরুদাসপুর প্রতিনিধি.

 

সরকারী জায়গা দখল করে পাঁকা বাড়ী নির্মান করার অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার দূর্গাপুর গ্রামের প্রভাবশালী নিজাম উদ্দিনের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ড ও ওয়াপদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের জায়গার ওপর ¯’ানীয় প্রভাবশালী নিজাম উদ্দিনের পাঁকা বাড়ীর নির্মান কাজ চলছে। প্রকাশ্যে সরকারী সম্পত্তি দখল করলেও বিষয়টি দেখার কেউ নেই। ওই বাঁধটি আশির দশকে নওগাঁ জেলা থেকে নাটোরের সিংড়া হয়ে গুরুদাসপুর উপজেলা দিয়ে পাবনার ফরিদপুরে গিয়ে শেষ হয়েছে।

এলাকার একাধিক ব্যক্তি জানান- ক্ষোভের বশে অনেকে বলেন, দেশটা যেন মগের মুল্লুক। এভাবে দখল করতে থাকলে বাঁধের ওপর নির্মিত সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি বাঁধটি ভেঙ্গে যাবার আশংকা রয়েছে।

নির্মানাধীন বাড়ীর মালিক নিজাম উদ্দিন বলেন- পানি উন্নয়ন বোর্ডের স্যারদের মৌখিক অনুমতি নিয়ে ভবনটির নির্মান কাজ শুরু করা হয়েছে। এদিকে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক বলেন, বিষয়টি আমি জানার পর ঘর নির্মানে নিষেধ করেছি। বর্তমানে কি অব¯’ায় আছে আমার জানা নাই।

 

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার জানান- বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কেউ তাকে অবহিত করেননি। অনিয়মতান্ত্রিকভাবে কিছু হলে তার বিরুদ্ধে সর্বো”চ ব্যব¯’া গ্রহন করা হবে বলে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকার জানান।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451