শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৪৭৭ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধিঃ রাকিবুল ইসলাম নাটোরের গুরুদাসপুরে দশ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া গ্রামে। সে এলাকার একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র।
ওই ঘটনায় গতকাল সোমবার দুপুরে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলায় প্রতিবেশি সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের কালীনগর গ্রামের মো. সেলিম (৫০) কে আসামী করা হয়েছে। গত ২৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে ওই বলাৎকারের ঘটনা ঘটে।
শিশুটির বাবা এজাহারে উল্লেখ করেন, বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে আসামী মো. সেলিম পালিয়ে যায়। পরে সেলিমের স্বজনরা বিষয়টি স্থানীয়ভাবে আপোসের আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করে। একারনে মামলা করতে বিলম্ব হয়েছে।
ধর্ষণের শিকার হওয়া শিশুটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রেকিং২৪.নিউজকে বলেন, পরিবারটি গরিব এবং অসহায়। ঘটনাটি জানার পর ন্যায় বিচার পেতে শিশুর বাবাকে থানায় এনে মামলা করতে সহায়তা করেছেন তিনি।
গুরুদাসপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মলয় বসাক সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451