শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রোহিঙ্গারা ন্যায়বিচার ও নিরাপদে ঘরে ফিরতে চায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গারা ন্যায়বিচার এবং নিরাপদে ঘরে ফিরতে চায়। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ সোমবার গুতেরেস তার টুইটার বার্তায় একথা বলেছেন।

জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, মিয়ানমার থেকে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে সেখানে হত্যা ও ধর্ষণের যে সংখ্যার কথা শুনেছি তা অকল্পনীয়। তারা এখন ন্যায়বিচার এবং নিরাপদে ঘরে ফিরতে চায়।

আজ সকালে ক্যাম্প পরিদর্শনে যাবার প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব তার অপর এক টুইট বার্তায় বলেন, রোহিঙ্গারা পৃথিবীতে সবচেয়ে বঞ্চিত ও নিগৃহীত একটি জনগোষ্ঠী।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি মানবিক ও মানবাধিকারে ক্ষেত্রে দুঃস্বপ্নের সংকট। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় দিয়ে ঔদার্য প্রদর্শনের জন্য আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাই।

বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের সার্বিক অবস্থা নাজুক হওয়ার আশঙ্কা ব্যক্ত করে জাতিসংঘের মহাসচিব ওই সময় তাদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেয়ার কথা বলেন।

তিনি বলেন, আমি আজ বাংলাদেশে সাক্ষাৎকালে রোহিঙ্গাদের মনে যে প্রত্যাশা দেখেছি তা বর্ষার পানিতে ধুয়ে যেতে দিতে পারি না।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য জাতিসংঘের প্রধান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল পৌনে ৯ টায় কক্সবাজার পৌঁছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির তাদের সঙ্গে ছিলেন।

গত বছর আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই দেশের সেনা অভিযানের পর প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। জাতিসংঘ একে ‘জাতিগত নিধন’ এবং মানবাধিকার সংস্থাগুলো একে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451