শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

নাটোরে ৪ লাখ ৪০ হাজার জাল টাকাসহ আটক -২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৯৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি:
নাটোরে সিংড়া থেকে ৪ লাখ ৪০ হাজার জাল টাকা সহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৫
নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার (০১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পৌর
এলাকা থেকে জাল টাকা সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিংড়ার শেরকোল আগপাড়া মহল্লার মৃত দেছের আলীর মোল্লার ছেলে
সামাদ আলী মোল্লা (৩১) ও একই এলাকার মৃত এরশাদ আলী সরকারের ছেলে কিসমান আলী
সরকার (৩৮)।
র‌্যাব-৫ নাটোর সিপিসি ২ এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, ‘গোপন
সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে সিংড়া পৌর এলাকায় বিশেষ অভিযান শুরু করে
র‌্যাবের একটি দল। অভিযানের এক পর্যায়ে তারা জানতে পারে স্থানীয় এক ধান ব্যাবসায়ী
কাঞ্চন পালের সাথে সামাদ আলী মোল্লা ও কিসমান আলী সরকারের বড় অংকের একটি
লেনদেন হবে।
এ সময় র‌্যাব সদস্যরা পৌরসভা এলাকায় অবস্থান নেয়। পরে সামাদ মোল্লা ও কিসমান আলী
তাদের কাছে পাওনা ৪ লাখ ৪০ হাজার টাকা কাঞ্চন পালকে বুঝিয়ে দেয়। রাত সাড়ে ১০ টার
দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ওই জাল টাকা সহ আটক করে। পরে
আটককৃতদের র‌্যাব-৫ সিপিসি ২ এর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করে
ঘটনার বর্ননা দেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451