শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

বড়াইগ্রামে হেরোইন রাখার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৮৭ বার পড়া হয়েছে

শাহিনুর রহমান নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের লাথুরিয়া এলাকায় বাসযাত্রী নুরুল ইসলাম (৩৮)কে একশ
গ্রাম হেরোইন সহ গ্রেফতারের পর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত
তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। দীর্ঘ সাত বছর মামলাটি বিচারাধীন
থাকার পর সোমবার (২ জুলাই) নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল
করিম তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নুরুল ইসলাম রাজশাহীর
চারঘাট উপজেলার ধর্মঘাটা এলাকার ওয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল
ইসলাম সিরাজ জানান, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের
বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী
এমপি সাফারি নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নুরুল ইসলামকে
হেরোইনসহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল
কবির বাদী হয়ে আটক নুরুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করেন। দীর্ঘ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে সোমবার আদালত
আটক নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451