শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫৩৯ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা থেকে :
সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির
শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশিত হয়।
সোমবার (২ জুলাই) বেলা ১১ টায় কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ
সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার
ইনচার্জ মেহেদী রাসেল ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
কলেজের সহঃ অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা
মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, কলেজের সহঃ অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা সদর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের
সবাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবমৈত্রী নেতা মফিজুল হক জাহাঙ্গীর, হিরন্ময় মন্ডল,
তানভি কাদের তনু, শান্ত এবং শান্তা খাতুন প্রমুখ।
পরে একই মঞ্চে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহঃ অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তালা গণ-সাংস্কৃতিক কেন্দ্র ও শহীদ মুক্তিযোদ্ধা
মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451