বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মাদকাসক্ত ছিলেন রণবীর!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘সাঞ্জু’। সঞ্জয়ের জীবনের নেশার অন্ধকার জগৎ, তিহার জেলে সঞ্জয়ের কারাবাসের পাশাপাশি উঠে এসেছে মুম্বাই বোমা হামলায় সঞ্জয়ের সম্পৃক্ততার পেছনের গল্প। তবে এত সব পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব হতো না, যদি সঞ্জয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় না করতেন রণবীর কাপুর। গোটা ছবিতে বিশেষভাবে আলোচিত হয়েছে মাদকাসক্ত সঞ্জয়ের চরিত্রে রণবীরের অভিনয়।

সঞ্জয়ের চরিত্রের এই দিকটি নিয়ে ডেকান ক্রনিকেলসকে রণবীর কাপুর জানান, তিনিও একসময় মাদকে আসক্ত হয়েছিলেন। রণবীর বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন মাদক নিয়েছিলাম এবং খারাপ সঙ্গে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারি যে জীবনে কিছুই হবে না, যদি আমি মাদক সেবন করতে থাকি। যখন আমি মাদকে আসক্ত হয়েছিলাম, তখন এ নিয়ে বিস্তর গবেষণাও করেছি।’

রণবীর আরো বলেন, ‘এই ছবিটি কিশোর ও যুবকদের জন্য ভালো একটি শিক্ষা যে পাঁচ মিনিটের আনন্দ আপনার গোটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। সঞ্জয় (দত্ত) খুবই কঠিন একজন মানুষ, একজন যোদ্ধা, যিনি সেখান থেকে বের হয়ে এসে একজন তারকায় পরিণত হয়েছেন।’

শুধু মাদকেই নয়, অন্য অনেক কিছুতেই আসক্ত রণবীর। রণবীর বলেন, ‘প্রত্যেক মানুষই জীবনে ভুল করে। আমি এখনো নিকোটিনে আসক্ত, যা মাদকের চেয়েও খারাপ। এ ছাড়া আমার মিষ্টির প্রতিও আসক্তি রয়েছে।’

বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও মৌনি রায়। সম্প্রতি বুলগেরিয়ায় শেষ হয়েছে ছবিটির প্রথম অংশের শুটিং। পরের বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451