রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আশুলিয়ার নয়ারহাট, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ইউনিক, শিমুলতলা, ফকির বাড়ি, মনির মার্কেট, শরীফ মার্কেট, শাহজাহান মার্কেট, সরকার মার্কেট, রূপায়ন আবাসন-১ এর মাঠ ও আশপাশের জামগড়া এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে প্রকাশ্যেই চলছে মাদক কেনাবেচা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় হিরোইন, গাঁজা, ফেনসিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এতে জড়িয়ে পড়ছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি, যারা অল্প সময়েই বিপুল অর্থসম্পদের মালিক বনে যাচ্ছে। ইতোমধ্যে তাদের অনেকেই বাড়ি-গাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

সোমবার (৬ এপ্রিল ২০২৬) প্রাপ্ত তথ্যে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কনাই মিয়ার ছেলে আব্দুল আহাদ আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার একটি গাড়িতে ৩০ কেজি গাঁজাসহ চালক জুয়েল মিয়াকে র‍্যাব-৪ এর একটি অভিযানে গ্রেফতার করা হলেও আহাদ এখনো পলাতক রয়েছে।

 

এ বিষয়ে র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে এবং মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত এসব মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451